Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমলাদের 'পারমাণবিক' প্রমোদভ্রমণ

আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ

পারমাণবিক প্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি তো দূরের কথা, ন্যূনতম ধারণাও নেই যাদের তারা প্রায়ই প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভায় অংশ নিতে বিদেশে যান।

খবরে বলা হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন কাজ হরহামেশা করে থাকেন। অভিযোগ রয়েছে, এসব কর্মসূচিতে যাদের অংশ নেওয়া জরুরি সেই পরমাণু বিজ্ঞানীদের অনেককেই তারা বাধা দেন এবং নানাভাবে হয়রানি করেন। পারমাণবিক প্রযুক্তির জটিলতা ও স্পর্শকাতরতা তারা আমলেই নেন না।

বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও নিরাপদ সম্প্রসারণে পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারণ এবং এক দেশের সঙ্গে অন্য দেশের বিজ্ঞানীদের মধ্যে জ্ঞানবিনিময়ের জন্যই আন্তর্জাতিকভাবে ওইসব কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। যারা পারমাণবিক প্রযুক্তি নিয়ে চর্চা ও গবেষণা করেন তারাই এগুলোতে অংশ নিয়ে থাকেন। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এ কারণে দেশের পরমাণু শক্তির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্থের নয়ছয় হচ্ছে। অন্যদিকে যারা সত্যিই এ খাতে কাজ করতে চান তারা বঞ্চিত ও হতাশ হচ্ছেন।

সম্পূর্ণ খবর পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য