Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে : তালেবান

আমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে : তালেবান

আফগানিস্তানের তালেবান সরকারের জনকল্যাণমন্ত্রী আব্দুল মান্নান ওমরি বলেছেন, আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরছে বাস্তব অবস্থা ততটা খারাপ নয়।

সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ভাই মান্নান ওমরি বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, সারাবিশ্ব একথা বলে বেড়াচ্ছে যে, আফগানিস্তান মহা সমস্যার সম্মুখীন; কিন্তু তারা এ সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না।

আব্দুলমান্নান ওমরির ভাষায়, বিশ্ব সমাজ তালেবান সরকারের ব্যাপারে নজিরবিহীন নীতি গ্রহণ করেছে যা তাদের জন্য কোনো ফল বয়ে আনবে না। তিনি বলেন, বিশ্ব সমাজ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে।

তালেবানের জনকল্যাণমন্ত্রী বলেন, যখন আমাদের কাছে বিশ্বের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তখন তারা বলছে, তালেবানের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের সাথে কথা বলতে চাই তখন তারা বলে, আমরা এখনো তোমাদেরকে স্বীকৃতি দেইনি।

তিনি স্পষ্ট করে বলেন, আমাদের সহযোগিতা চাইলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য