Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমি একজন কাশ্মিরি পণ্ডিত : রাহুল গান্ধী

আমি একজন কাশ্মিরি পণ্ডিত : রাহুল গান্ধী

সর্ব ভারতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী দু’দিনের সফরে জন্মু-কাশ্মির রয়েছেন। আজ শুক্রবার সেখানে কংগ্রেস কর্মীদের আয়োজিত এক সভায় তিনি নিজেকে কাশ্মিরি পণ্ডিত বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি একজন কাশ্মিরি পণ্ডিত। আমার পরিবারও কাশ্মিরি পণ্ডিত।’ খবর এনডিটিভির।

রাহুল গান্ধী বলেন, কাশ্মিরি পণ্ডিতদের প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। তারা বলেছে- কংগ্রেস তাদের জন্য অনেক কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, কিন্তু বিজেপি কিছুই করেনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার কাশ্মিরি পণ্ডিত ভাইদের জন্য কিছু করব। এর আগে, গতকাল বৃহস্পতিবার সফরের প্রথম দিন ৫১ বছর বয়সী এই নেতা জম্মুর কাটরা থেকে পায়ে হেঁটে বৈষ্ণো দেবী মন্দিরে যান।সেখানে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখানে এসেছি মাতাকে (মা দেবী) প্রার্থনা করতে। এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না।

এদিকে, বিজেপি তার মন্দির দর্শন ও এই পদক্ষেপগুলোকে ‘সুবিধাবাদী’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে ক্ষমতাসীন দলটি বলেছে, রাহুল গান্ধী খুব সুবিধাজনকভাবে ভুলে গেছেন যে, কাশ্মিরি পণ্ডিতদের দুঃখ কংগ্রেস এবং তাদের সমমনা দলের ‘তুষ্ট করার রাজনীতির’ কারণে। 

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য