Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব দুনিয়ায় চীনের প্রভাব রুখতে তৎপর যুক্তরাষ্ট্র-ভারত

আরব দুনিয়ায় চীনের প্রভাব রুখতে তৎপর যুক্তরাষ্ট্র-ভারত

সৌদি আরবে গিয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সাথে বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উপস্থিত ছিলেন সৌদির যুবরাজ মোহম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। এই বৈঠকে পশ্চিম এশিয়ায় রেললাইন বসানো নিয়ে আলোচনা করা হয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্যোগে এই চারটি দেশ মিলে এই প্রকল্প গড়ার কথা ভাবছে। শুধু রেললাইন নয়, নৌপথেও পশ্চিম এশিয়ার সাথে দক্ষিণ এশিয়ার যোগাযোগ আরো শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে চার নেতার।

পশ্চিম এশিয়ায় চীনের প্রভাব ক্রমবর্ধমান। তারই পাল্টা হিসেবে আমেরিকা চাইছে দক্ষিণ এশিয়ার সাথে পশ্চিমকে সংযুক্ত করতে। ওই কাজে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চাওয়া হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এতে লাভবান হওয়ার কথা ভারত এবং আরব দেশগুলোর। সৌদি যুবরাজের সাথে বৈঠক ছাড়াও ওই দেশে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে ডোভাল ও সালিভানের। গত কোয়াড বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দু’দেশের নিরাপত্তা ক্ষেত্রে অগ্রগতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

গত মার্চে ইরানের সাথ সৌদির শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছিল চীন। ইরানের সাথে সম্প্রতি চীনের সম্পর্ক ক্রমশ ভাল হচ্ছে। এই সূত্র ধরেই ধীরে ধীরে আরব দেশগুলোর উপরে চীন নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। এ দিকে ইরানের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালোই থেকেছে। অন্য দিকে আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্ক বরাবর ভালো ছিল। তবে সাম্প্রতিককালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে ওই সম্পর্কে চিড় ধরেছে। সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক মেরামতে ‘মধ্যস্থতাকারী’র ভূমিকায় ভারত। এই অঞ্চলে যাতে চীনা প্রভাব না বাড়ে, ওই দিকে নজর রাখা নিয়ে একমত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র।
সূত : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য