Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব বসন্তের পর প্রথম আমিরাত সফরে গেলেন আসাদ

আরব বসন্তের পর প্রথম আমিরাত সফরে গেলেন আসাদ

আরব বসন্তের জেরে ২০১১ সালে সিরিয়ায় বিক্ষোভ ও গৃহযু্দ্ধ শুরুর পর প্রথম সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সফরের মধ্য দিয়ে ২০১১ সালের পর প্রথম কোনো আরব দেশ সফরে গেলেন বাশার আল-আসাদ।

দুবাই সফরে আসাদ আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সাথে বৈঠক করেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দুবাইয়ের শাসকের সাথে আসাদের বৈঠকে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সম্পর্ক এবং অর্থনৈতিক, বিনিয়োগ ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বাড়ানোর সম্ভবনা নিয়ে আলোচনা হয়েছে।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, দুই নেতা ‘সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা’ ও দেশটি থেকে বিদেশী সৈন্যদের প্রত্যাহারসহ উভয়পক্ষের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পরে আমিরাতের কার্যত শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে বাশার আল-আসাদ বৈঠক করেন বলে সিরিয়া ও আমিরাত, দুই দেশের বার্তা সংস্থার খবরে জানানো হয়। দুই নেতার মধ্যে এই বৈঠক আবুধাবিতে শেখ মোহাম্মদ বিন জায়েদের প্রাসাদে অনুষ্ঠিত হয়।

বৈঠকে আবুধাবির যুবরাজ আশা করেন, এই সফরের মাধ্যমে সিরিয়া ও পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সূচনা হবে।

সংযুক্ত আরব আমিরাতে আসাদের সফরের মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের জেরে দেশটির সাথে সম্পর্কচ্ছেদ করা আরব দেশগুলোর দামিশকের সাথে আবার সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই সিরিয়ার সাথে জর্দান ও লেবানন কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করেছে।

২০১১ সালে আরব বসন্তের জেরে সিরিয়ার বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর তা সামরিক উপায়ে নির্মমভাবে দমনের প্রয়াস নেয় আসাদ প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার সরকারি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আসাদবিরোধী বিভিন্ন দল। এর জেরেই শুরু হয় দীর্ঘ ১১ বছরের চলমান এই গৃহযুদ্ধ।

গত ১৫ মার্চ সিরিয়ার বিক্ষোভের ১১তম বার্ষিকী পালিত হয়েছে।

ক্ষমতায় টিকে থাকতে আসাদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ সংগঠনের অভিযোগ করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সিরিয়ার পরিস্থিতিতে আরব লীগসহ বিভিন্ন সংগঠন থেকে বহিস্কার করা হয় সিরিয়াকে।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলমান গৃহযুদ্ধে সিরিয়ায় তিন লাখ ৫০ হাজার দুই শ’ নয়জন নিহত হয়েছে।

জাতিসঙ্ঘের অপর এক প্রতিবেদন অনুসারে, গৃহযুদ্ধে সিরিয়ায় এক কোটির বেশি লোক বাস্ত্যুচ্যুত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে অন্তত ৬৬ লাখ সিরীয় নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্ক, জর্দান, লেবানন, ইরাকসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

সূত্র : আলজাজিরা ও আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য