Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ

প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আর্মেনিয়ার রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে।  

সোমবার দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে। খবর আল জাজিরার। 

গত বছর নাগার্নো-কারাবাখে আজারবাইজানের কাছে পরাজয়ের পর থেকেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ সম্প্রতি জোরদার হয়েছে।

কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে আসছে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’-‘নিকোল তুমি সরে যাও’ এসব স্লোগান দিতে দেখা যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লেও পুলিশ তখন দাঁড়িয়ে থেকে কিছুই করেনি।

গত বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশের পর সোমবার আবার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটির সেনাবাহিনীও পাশিনিয়ান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য