Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআলআকসা প্রাঙ্গণে দখলদারদের ধর্মীয় উৎসব, বের করে দেয়া হলো মুসলিমদের

আলআকসা প্রাঙ্গণে দখলদারদের ধর্মীয় উৎসব, বের করে দেয়া হলো মুসলিমদের

ফের দখলদার বাহিনীর সহায়তায় আকসা প্রাঙ্গণে প্রবেশ করলো দখলদার ইহুদিরা। এ সময় মসজিদ থেকে মুসল্লিদের বের করে ঈদুল আনওয়ার নামে বিশেষ ধর্মীয় উৎসব পালন করে তারা।

মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা মুবাশিরের।

জেরুজালেমের আওকাফ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনীর নিরাপত্তায় অন্তত দেড়শ ইসরায়েলি আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে। শুরুতেই দখলদার বাহিনীর সদস্যরা আকসায় প্রবেশ করে। নিরাপত্তার স্বার্থে তারা সেখান থেকে মুসল্লিদের বের করে দেয়। এরপর ইসরায়েলিদের বিশেষ ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে আওকাফের এক কর্মকর্তা বলেন, পুলিশি নিরাপত্তায় ২৫২ জন দখলদার আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের ১৮০ জন সকাল বেলায় প্রবেশ করে। অপর ৭২ জন প্রবেশ করে জোহরের নামাজের পর।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ইহুদিদের বিশেষ ধর্মীয় উৎসব ঈদুল আনওয়ার শুরু হয়েছে। এ উৎসব আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। ইহুদিরা তাদের এ ধর্মীয় উৎসব আলআকসার প্রাঙ্গণে পালন করে থাকে। এক্ষেত্রে ইসরাইল সরকার তাদের আকসায় প্রবেশের সুযোগ করে দেয়। সেনাদের সহায়তায় মুসলিমদের মসজিদ থেকে বের করে দেয়। আলআকসার এলাকাকে সেনা প্রহারায় সুরক্ষিত দূর্গে পরিণত করে। এতে ইহুদিরা অবাধ যাতায়াতের সুযোগ পায়। তারা নিজ নিজ সুযোগ অনুযায়ী সেখানে এসে ধর্মীয় আচার পালন করে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য