Reality sometimes is stranger than fiction.
কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম র্যাবের খুনি এবং ধর্ষক অফিসার আলেপউদ্দীন বিভিন্ন মামলাতে ‘পলাতক আসামী’ হিসেবে আমার নাম ঢুকিয়ে দিতো। আজ দেখলাম, এক তথাকথিত ‘জং-ই’ মামলায় আমার নাম জড়ানো হয়েছে। সেই একই প্যাটার্ন, নতুন নাটক। এবার আরেক রাষ্ট্রীয় সংস্থা মামলা করেছে।
এই ঘটনার (যদি আদৌ কোন কিছু ঘটে থাকে) সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। তবে এটা নির্দোষ মিথ্যা না, সুপরিকল্পিত অপপ্রচার, যার লক্ষ্য হল আমার মতো মানুষদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমনপীড়নের ‘বৈধতা’ তৈরি করা।
কেন এটা করা হচ্ছে, তা বোঝা কঠিন না। আমার কথা এবং কাজ সবার সামনেই আছে। আমি ইসলামী সমাজ ও শাসনের পক্ষে কথা বলি, লিখি। এই আদর্শ ধারণ করা, এই কথাগুলো বলাই অনেকের কাছে অপরাধ। এই দাওয়াহ বন্ধ করা, ইসলামী রাজনৈতিক বয়ানকে অপরাধে পরিণত করা, এবং আমাকে রাষ্ট্রীয় টার্গেটে পরিণত করাই এই মিথ্যা মামলায় আমার নাম জড়ানোর মূল উদ্দেশ্য।
এই মামলায় জাকারিয়া মাসুদ এবং মাওলানা রেজাউল করিম আবরারের নামও জড়ানো হয়েছে। তাঁরাও নির্দোষ এবং চক্রান্তের শিকার।
আইরনিকভাবে এই খবরটা সামনে আসলো ১৫ জুলাই। গত বছর এই দিনে হাসিনা রিজিমের যুলুমের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বাঁধ ভাঙ্গার শুরুটা হয়েছিল। এক বছর পর, ঠিক একই দিনে, আবার শুরু হলো সেই পুরনো খেল। ‘জং-ই’ ন্যারেটিভ দিয়ে ইসলামপন্থীদের মুখ বন্ধ করার ষড়যন্ত্র। আর শুরুটা হলো আমাদের দিয়ে। এটাও হয়তো একধরনের ক্রেডিট।
এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিত আমাদের জড়ানো এক ধরনের character assassination তো বটেই, পাশাপাশি আমাদের নিরাপত্তার জন্যেও হুমকি। .
হকের পক্ষে কথা বলার জন্য অপবাদ, চক্রান্ত ও দমনপীড়নের শিকার হওয়া আমাদের নবী-রাসূলগণ (আলাইহিমুসসালাম) এবং সালাফদেরই সুন্নাহ। যালিম যতই চক্রান্ত করুক, শেষ পর্যন্ত সে পরাজিত হবেই। আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহ।
হাসিনা যে পথে গেছে, এই বয়ানের নতুন ফেরিওয়ালারও ঐ পথেই যাবে। আগে অথবা পরে, ইন শা আল্লাহ্।
وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ
তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহও (জবাবে) কৌশল করেছিলেন। আল্লাহ সর্বোত্তম কৌশলী।
