Friday, May 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইংল্যান্ডে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার লাভ

ইংল্যান্ডে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার লাভ

ইংল্যান্ডে করোনা মহামারির প্রাদুর্ভাবের সময় কভিড-১৯ আক্রান্ত পরিবারগুলোকে সহযোগিতা করায় ‘ব্লাকবর্ন মুসলিম বুরিয়াল সোসাইটিকে ‘দ্য লিডার’স অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত করেছে ‘ওয়ান ভয়েজ ব্লাকবর্নস ওয়ান ভি’। ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটির নেতা ইমরান প্যাটেল বলেন, ‘মনোনীত হয়ে আমরা আনন্দিত। কেননা এর অর্থ হলো আমরা যা করেছি শেষ পর্যন্ত তা গুরুত্বপূর্ণ।’ গত শনিবার কিং জর্জ হলে অনুষ্ঠিত ওয়ান ভয়েজের বার্ষিক ডিনারে তাদের সম্মাননা গ্রহণ করেছে।

ইসলামের দৃষ্টিতে মৃতদের দাফন করা পুরস্কারযোগ্য কাজ। ইসলাম জীবিত ও মৃত সব ধরনের মানুষকে সম্মান করতে বলে। ইসলামী শরিয়তের বিধান অনুসারে মৃত ব্যক্তির কাফন-দাফন দ্রুততম সময়ে সম্পন্ন করতে হয়। ইসলামের এই নির্দেশনা সামনে রেখে পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ‘দ্য ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটি’। সে সময় থেকে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের প্রদত্ত সেবার মধ্যে রয়েছে—যানবাহন সেবা, গোসল-কাফন-দাফন ও জানাজার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত করা। সূত্র : অ্যাবাউট ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য