Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০

ইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

সরকারি কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ব্যবহার করতো। সরকারের এক মুখপাত্র সেলামাউইত কাসসা দাবি করেন, আমাদের বিমান বাহিনী টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করতো তারা।

দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে তাইগ্রেতে। চলতি বছরের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় টিপিএলএফ। সেখান থেকে ইথিওপিয়ার সেনাদের প্রত্যাহারও করা হয়। সম্প্রতি আবারও সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে ওই অঞ্চলে।

বিডি প্রতিদিন/এমআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য