Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইন্দোনেশিয়ার জেলখানায় অগ্নিকাণ্ড; মৃত বেড়ে ৪৪

ইন্দোনেশিয়ার জেলখানায় অগ্নিকাণ্ড; মৃত বেড়ে ৪৪

ইন্দোনেশিয়ায় তাংগেরাং জেলখানার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ এ দাঁড়িয়েছে। এ অবস্থায় কারা কর্তৃপক্ষ জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চাইছে। তারা মাদকের সঙ্গে সংযুক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথা চিন্তা করছে বলে জানা গেছে। 

এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন কয়েদি মৃত্যুবরণ করলেও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরো ৩ জন কয়েদি প্রাণ হারান। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার সকলেই জেলখানার কয়েদি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আশঙ্কা করছেন বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। গত বুধবার তাংগেরাং কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুতই কারাগারের একটি ব্লকে ছড়িয়ে পরে যেখানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য