Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইমরান বন্দী থাকা কারাগারটির মানচিত্র ও বোমাসহ গ্রেপ্তার ৩

ইমরান বন্দী থাকা কারাগারটির মানচিত্র ও বোমাসহ গ্রেপ্তার ৩

পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে আদিয়ালা কারাগারের মানচিত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিপিডি)।

নিরাপত্তার বিচারে আদিয়ালা কারাগার গুরুত্বপূর্ণ। কারণ, এ কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

সিপিডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ওই মানচিত্রের পাশাপাশি একটি হ্যান্ড গ্রেনেড ও একাধিক আইইডি (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) জব্দ করা হয়েছে।

রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) খালিদ হামদানি বলেন, এ ঘটনার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদিয়ালা কারাগারের আশপাশে তল্লাশি অভিযান শুরু করেছেন।

খালিদ হামদানি বলেন, গ্রেপ্তার সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে এসেছেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

এর আগে গত বছরের ৭ নভেম্বর আদিয়ালা কারাগারের এক কিলোমিটার দূরবর্তী একটি এলাকা থেকে বিস্ফোরক যন্ত্রভর্তি সন্দেহজনক একটি থলে উদ্ধার করা হয়। এর কয়েক দিন পরই ইমরান খানের বিরুদ্ধে ওই কারাগারে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলার শুনানি হয়েছিল।

এক দুর্নীতি মামলায় গত বছরের ৯ মে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। এরপর প্রথমে তাঁকে পাঞ্জাবের অ্যাবোটাবাদ কারাগারে রাখা হয়েছিল। পরে নিরাপত্তার প্রশ্নে ইসলামাবাদ হাইকোর্টের আদেশে একই বছরের ২৬ সেপ্টেম্বর তাঁকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য