Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাকের কুর্দিস্তানে বিস্ফোরণ

ইরাকের কুর্দিস্তানে বিস্ফোরণ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া বিমানবন্দরের কাছ থেকে শুক্রবার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

আঙ্কারা বুধবার কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) তৎপরতা বৃদ্ধির কারণ দেখিয়ে শহরটি থেকে বিমানের জন্যে তাদের আকাশসীমা বন্ধ করে দিলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের খবরটি আসে।

বিমানবন্দরের নিরাপত্তা সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পরে সুলাইমানিয়া বিমানবন্দরের দেয়াল ঘেঁষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন ধরে গেছে।

বিমান চলাচল ব্যাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কুর্দিস্তান অঞ্চলের ডেপুটি প্রধানমন্ত্রীসহ স্থানীয় কর্মকর্তারা একে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেন।

সুলাইমানিয়া প্রাদেশিক গভর্নর হাভাল আবু বকর এক বিবৃতিতে বলেছেন, বিমান থেকে ছোঁড়া বোমার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

তুরস্ক বুধবার বলেছে, সুলাইমানিয়ার সাথে বিমান যোগাযোগ পুনর্বিবেচনার আগে ৩ জুলাই পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে।

তবে আবু বাকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সুলাইমানিয়া ও এর বিমানবন্দর নিরাপদ।

উল্লেখ্য, তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য