Thursday, July 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গ্রুপগুলোর ওপর মার্কিন হামলা

ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গ্রুপগুলোর ওপর মার্কিন হামলা

ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কর্মী ও স্থাপনার ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে রোববার যুক্তরাষ্ট্র জানিয়েছে। আবার মার্কিন আক্রমণের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে মিলিশিয়ারা।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়ার দুটি ও ইরাকের একট অপারেশনাল ও অস্ত্র গুদামকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্কিন হামলায় অন্তত পাঁচ যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয়। পাঁচ মাস আগে ক্ষমতা গ্রহণের পর ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে তার নির্দেশে সিরিয়ায় সীমিত বোমা হামলা চালানো হয়। সেবার হামলা করা হয়েছিল ইরাকে রকেট নিক্ষেপের প্রতিশোধ নিতে।

পেন্টাগন রোববার এক বিবৃতিতে জানায়, বাইডেন এই নির্দেশের মাধ্যমে এই বার্তাই দিলেন যে তিনি মার্কিন কর্মীদের রক্ষা করবেন।

আল জাজিরার মাহমুদ আব্দেল ওয়াহিদ বাগদাদ থেকে বলেন, এই হামলা ছিল তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, আক্রান্ত গ্রুপগুলো প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য