Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাক থেকে সৈন্য প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে একদল মার্কিন সৈন্যকে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। শনিবার ইরাকি সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে জানানো হয়, এসব সৈন্যকে ইরাক থেকে প্রত্যাহার করে সরাসরি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কত সৈন্যকে ফিরিয়ে নেয়া হয়েছে তা জানা যায়নি।

এর আগে খবর এসেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগামী মাসে বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে।

সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে।

গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে।

ইরাকের সংসদে এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য