Tuesday, June 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে নেতানিয়াহুকে নিষেধ করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে নেতানিয়াহুকে নিষেধ করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে এই বলে সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ালে একসময় তাকে একাই লড়তে হতে পারে।

অ্যাক্সিওসের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, ‘বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। তা না হলে তুমি খুব শিগগিরই একা হয়ে যাবে।’

গতকালই পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দেয় ইরান ও ইসরাইল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।

সোমবার তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরাইল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল।

দুই মাস পর ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গতকাল রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল।

সূত্র: রয়টার্স, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য