রতিবেদনে বলা হয়, নভেম্বরে ইসফাহানে তিন নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি ও সাঈদ ইয়াকুবি।
গত ১৬ নভেম্বর মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিক্ষোভের পর তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিপ্লবী আদালত কাজেমি ও আরও দুইজনকে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। চার দিনের বিচারের পর জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, তারা অন্যায্য বিচার ও নির্যাতনের শিকার হয়েছে। গত ডিসেম্বর থেকে ইরানে আরও চার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। আরও এক ডজন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
