Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে গাজ্জায় যুদ্ধ বন্ধের নতুন সম্ভাবনা দেখছে কাতার

ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে গাজ্জায় যুদ্ধ বন্ধের নতুন সম্ভাবনা দেখছে কাতার

ইরান ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি গাজ্জায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মনে করছে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতার।

বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।

গাজ্জায় যুদ্ধ বন্ধের ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মাজেদ আল আনসারি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরাইল সংঘাত থামিয়েছেন। এখন সময় এসেছে গাজ্জা যুদ্ধের অবসান নিয়ে তার মনোযোগী হওয়ার এবং আমাদের বিশ্বাস, তিনি এ ব্যাপারে আন্তরিক। আমরা এ ইস্যুতে তাকে সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, এটা যেমন সত্যি যে ইরান-ইসরাইলের সংঘাত থেমে যাওয়া গাজ্জায় ‍যুদ্ধা বন্ধের নতুন সুযোগ সৃষ্টি করেছে, তেমনি এটাও সত্য যে এ ইস্যুতে অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। এসব ব্যাপার নিয়ে আমি এখানে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আমি এটুকু বলতে পারি যে ওয়াশিংটন চাইলে শিগগিরই গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য