Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইলেকট্রিক স্কুটারে অসুস্থদের তাওয়াফ-সায়ি

ইলেকট্রিক স্কুটারে অসুস্থদের তাওয়াফ-সায়ি

যাঁরা হাঁটাচলায় পরিপূর্ণ অক্ষম, কিংবা এতটাই অসুস্থ যে হেঁটে তাওয়াফ-সায়ি করতে গেলে অসুস্থতা বেড়ে যাবে, তাঁদের জন্য হুইলচেয়ার কিংবা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করার সুযোগ আছে। তবে সামান্য অজুহাতে তাওয়াফ-সায়িতে হুইলচেয়ার বা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করার অনুমতি নেই। কেউ করলে তাঁর ওপর দম ওয়াজিব হবে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা : ১৩৩০৩, ১৩৩১১, ১৩৩১৫, বাদায়েউস সানায়ে : ২/৩১৯, ফাতাওয়া হিন্দিয়া : ১/২৪৭, আলমুগনি ইবনে কুদামা : ৫/২৪৯-২৫০)

ওমরাহ পালনকারীদের মধ্যে যাঁরা অক্ষম, তাঁরা চাইলে হারাম শরিফে থাকা হুইলচেয়ার ভাড়া নিয়ে সহজে তাওয়াফ-সায়ি করতে পারেন।

যাঁদের একটু বেশি সামর্থ্য আছে, তাঁরা মসজিদে হারামের চতুর্থ তলায় গিয়ে ইলেকট্রিক স্কুটার ভাড়া নেওয়ার সুযোগ আছে।
শুধু তাওয়াফের জন্য এক আসনের স্কুটিগুলো ভাড়া নিলে গুনতে হবে ৫৭.৫০ রিয়াল। আর যদি দুই আসনের স্কুটার প্রয়োজন হয়, তাহলে গুনতে হবে ১১৫ রিয়াল। উল্লেখ্য, এ ক্ষেত্রে ভাড়া নেওয়া স্কুটার দু’ঘণ্টা ব্যবহার করা যাবে।

অন্যদিকে কেউ চাইলে তাওয়াফ ও সায়ির জন্য একসঙ্গে ওমরাহ প্যাকেজটি নিতে পারবেন। সে ক্ষেত্রে এক আসনের স্কুটারভাড়া গুনতে হবে ১১৫ রিয়াল, আর দুই আসনের স্কুটারের ভাড়া ২৩০ রিয়াল।

উন্নত প্রযুক্তির এই স্কুটারগুলো দিয়ে খুব অল্প সময়েই তাওয়াফ-সায়ি সম্পন্ন করা সহজ হওয়ায় অনেক দেশের হাজিদের কাছে এগুলো বেশ জনপ্রিয়। তবে একান্ত অক্ষম না হলে তাওয়াফ-সায়িতে এগুলো ব্যবহার করার অনুমতি নেই।

সূত্র : ভিওআই ডট আইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য