গাজা যুদ্ধের সময় মুসলিম বিশ্ব থেকে ইসরাইলি পণ্য বয়কটের আওয়াজ ওঠে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকস। এ সময় তারা অন্তত ১১ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য হারিয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুসলিম বিশ্ব থেকে ইসরাইলি পণ্য বয়কটের আওয়াজ ওঠে। এতে ইসরাইলি কোম্পানির পণ্য যেমন ছিল, যারা ইসরাইলের সমর্থন দেয়, তাদের পণ্যও ছিল। এই বয়কটের ধাক্কা লাগে বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকসের ওপর। কোম্পানিটি যাত্রা শুরু করে ১৯৯২ সালে। এরপর থেকে তারা কখনো এত বড় ধরণের পতনের শিকার হয়নি। এবার তারা তারা অন্তত ১১ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি পণ্য বয়কটের এই আহ্বানে বেশ কিছু সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অংশ নিয়েছে। তাই বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তাদের লক্ষ্য ছিল, এর মাধ্যমে কোম্পানিগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেয়া।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
