Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করেছে বাহরাইন

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করেছে বাহরাইন

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করেছে বাহরাইন। শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যম কান চ্যানেল এক প্রতিবেদনে এ সংবাদ নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফর করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ইতেমার বিন গিতফির আল-আকসা মসজিদ পরিদর্শন করায় পররাষ্ট্রমন্ত্রীর ওই সফর স্থগিত করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমান সরকারের মেয়াদের প্রথম ছয় মাসে আরব দেশগুলোতে সিনিয়র ইসরাইলি কর্মকর্তাদের সফর অনেক কম হয়েছে। একই সময়ে নাফতালি বেনেট-ইয়াইর ল্যাপিড সরকারের মেয়াদে যার পরিমাণ আরো বেশি ছিল।

সূত্রে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট কোনো আরব দেশ সফর করেননি। অথচ তার পূর্বের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ মরক্কো ও বাহরাইন সফর করেছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য