Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব

ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব

সৌদি আকাশসীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরাইলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে। ইসরাইলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইসরাইলি আর্মি রেডিও জানায়, সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা ১০ ঘণ্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে। তারপর ফ্লাইটটি বাতিল করা হয়।

সৌদি আরব কেন ইসরাইলি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, তা স্পষ্ট নয়। রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল।

গত ডিসেম্বরে ইসরাইল ঘোষণা করে যে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে। এর একটি হবে ইসরাইলি ক্যারিয়ার।

২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল তাদের সম্পর্ক স্বাভাবিক করে। এপর থেকে দুই দেশ বিনিয়োগ, ব্যাংক পরিষেবা, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে।

সূত্র : ইয়েনি সাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য