Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি সেনা সদস্যেদের হাতে চলতি বছর ২০০ ফিলিস্তিনি নিহত, আটক ৫৭০

ইসরাইলি সেনা সদস্যেদের হাতে চলতি বছর ২০০ ফিলিস্তিনি নিহত, আটক ৫৭০

ইসরাইলের সেনা সদস্যরা চলতি ২০২৩ সালের এই পর্যন্ত দুই শ’র বেশি ফিলিস্তিনিকে‌ হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের একটি মানবাধিকার সংগঠন তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালের এ পর্যন্ত ৫৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ বা পিসিপিএস-এর পরিচালক রিয়াদ আর আশকার এই তথ্য জানান। এই প্রতিবেদন অনুসারে- গত বছরের একই সময়ের চেয়ে ইসরাইলি সেনা বাহিনীর হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা ১৫ ভাগ বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ৫৭০ জন শিশু-কিশোরের মধ্যে ৪৩৫ জনকে আটক করা হয়েছে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর থেকে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আটক শিশু কিশোরের মধ্যে ২৯ জনের বয়স ১২ বছরের কম। এছাড়া দুটি শিশুর বয়স মাত্র ১০ বছর। আটক শিশুদের মধ্যে ২৩ জনকে ইসরাইলি সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির আওতায় জেলবন্দী করা হয়েছে যাদেরকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য