Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনি উপজাতি নেতার

ইসরাইলের গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনি উপজাতি নেতার

ফিলিস্তিনি উপজাতিকে গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দিয়েছে ইসরাইল। কিন্তু তাদের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদের সর্বোচ্চ নেতা।মঙ্গলবার (২ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি উপজাতিদের সুপ্রিম অথরিটির কমিশনার জেনারেল আকেফ আল-মাসরির সাথে বৈঠক হয় ইসরাইলি সেনাবাহিনীর। তারা উপজাতিদের প্রতি গাজার নিয়ন্ত্রণে আরো বেশি সম্পৃক্ত হওয়ার প্রস্তাব রেখেছে। কিন্তু তাদের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেনারেল আকেফ।

তিনি ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, দখলদার ইসরাইল গাজায় তাদের ব্যর্থতা ঢাকতে চায় এবং ফিলিস্তিনি সমাজে বিভ্রান্তি ও সংঘর্ষ সৃষ্টি করতে চায়। তাই ফিলিস্তিনিদের দৃঢ়তা আরো সুদৃঢ় করতে হবে। একইসাথে দখলদারদের সকল পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে রোধ করতে হবে।

এ সময় তিনি জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে বলেন, এখন প্রয়োজনে হামাস-ফাতাহের বিভাজনেরও অবসান ঘটাতে হবে।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ২২ হাজার ১৮৫ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৫৭ হাজার ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে গত ২৪ অন্তত ২০৭ জন নিহত ও ৩৩৮ জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমতীরে অন্তত ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।

আল জাজিরার জানিয়েছে, গাজা যুদ্ধে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৬৫ জন আহত হয়েছে। এদিকে স্থল হামলা শুরু হওয়ার পর অন্তত ১৭৩ সেনা নিহত হয়েছে। যাদের মধ্যে অন্তত ২৯ জন নিজেদের বাহিনীর গুলিতেই নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য