Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন

ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ইসরাইলের প্রতিরক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র দেশটিকে আয়রন ডোম রকেট ইন্টারসেপ্টর এবং অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করবে।

তবে তিনি বলেন, ইসরাইল যদি রাফায় অভিযান চালায়, তবে ‌’আমরা অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করব না।’

বুধবার রাতে সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।

ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে

এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটেছে বলে জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ সভায় ক্যাপিটল হিলে ভাষণে দু’টি নিষ্ঠুর ঘটনাকে একসাথে উত্থাপন করেন : হলোকস্টের বার্ষিক স্মৃতিতর্পণ এবং গাজায় সংঘাতের সপ্তম মাসে প্রবেশ।

যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন মূল বক্তা হিসেবে বলেন, ‘বিশ্বে এই ঘৃণা বহু মানুষের অন্তরের গভীরে গ্রথিত রয়েছে।’

তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পাওয়া কয়েকজন বয়ঃবৃদ্ধ লোকের সামনে ভাষণ দেন।

তার মন্তব্যে বাইডেন ওই ঘটনার সাথে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন। ৭ অক্টোবরের এই হামলায় ১২০০ বেসামরিক ইসরাইলি প্রাণ হারায়। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে ৩৪,০০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

বাইডেন বলেন, অক্টোবরের ওই হামলার পর, ‘আমরা আমেরিকায় এবং গোটা বিশ্বেই ইহুদিবাদবিরোধী ভয়াবহ উত্থান দেখেছি। এখন এই যে আমরা আছি, ৭৫ বছর পর নয়, সাড়ে সাত মাস পর আর জনগণ ইতোমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস।’

আপনারা রয়েছেন

বাইডেন ইহুদি সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ‘আপনারা আছেন, বরাবরই আছেন এবং বরাবরই থাকবেন… ইহুদি জনগণের সুরক্ষা, ইসরাইলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে তার টিকে থাকার অধিকার সম্পর্কে আমার প্রতিশ্রুতি লৌহদৃঢ়, এমনকি আমরা যখন দ্বিমত প্রকাশ করি, তখনও।’

জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফায়র্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামি স্পিটালনিক বাইডেনের ভাষণের ভূয়সী প্রশংসা করেন এবং এক বিবৃতিতে বলেন ইহুদিবাদ বিরোধিতা শুধু ইহুদিদের জন্য নয়, সকলের জন্যই সমস্যা।

স্পিটালনিক বলেন, ‘ক্রমবর্ধমান ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব এবং ঘৃণা হচ্ছে এক ধরণের হুমকি যা প্রত্যেককে খাটো করে, প্রতিটি আমেরিকানের সুরক্ষা এবং আমাদের মূল গণতান্ত্রিক নিয়মনীতি ও মূল্যকে খর্ব করে। এই হুমকির মোকাবিলা করছে প্রেসিডেন্ট বাইডেনের যে স্পষ্ট নৈতিক নেতৃত্ব তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর এরই মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইহুদিবাদবিরোধীতাকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক জাতীয় কৌশল।’

তিনি আরো বলেন, ‘আমরা কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা দ্রুতই ইহুদিবাদ বিরোধিতা মোকাবেলার জন্য প্রস্তাবিত আইনের ওপর ভোট গ্রহণ করে, জাতীয় কৌশল বাস্তবায়নে জোর সমর্থন দেয় এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতরের অফিস অফ সিভিল রাইটস-এর অর্থায়ন বৃদ্ধি করে যাতে তারা ইহুদিবাদবিরোধী কর্মকাণ্ডের– আর ক্যাম্পাসে সব ধরণের নাগরিক অধিকার লংঘনের পূর্ণাঙ্গ তদন্ত করতে পারে এবং তার মোকাবেলা করতে পারে। এখনই এটা পরিষ্কার করার সময় যে ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক সমাজই হচ্ছে এমন সমাজ যেখানে ইহুদি ও সকল সম্প্রায়ের লোক নিরাপদ ও মুক্ত থাকতে পারেন।’

যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাপাসগুলোতে ক্রবর্ধমান ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে এই প্রশ্নও উঠছে গাজাকে ঘিরে রাখা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের অব্যাহত সমালোচনাকে কি ইহুদিবাদবিরোধী বক্তব্য হিসেবে দেখা উচিত?

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জ্যঁ-পিয়েরের কাছে ভয়েস অফ আমেরিকা জানতে চেয়েছিল বাইডেন প্রশাসন এ ব্যাপারে ঠিক কোথায় রেখা টানছে।

তার উত্তর ছিল, ‘রেখা টানার ব্যাপারে আমাকে কিছু বলতে হবে না। এটা অত্যন্ত পরিষ্কার। ইহুদিবাদবিরোধী বক্তব্য হচ্ছে ঘৃণায় ভরা ভাষণ।এটি নিজেকে সব চেয়ে ঘৃণ্যভাবে প্রকাশ করে। আমি এখানে দাঁড়িয়ে কোনো উদাহরণ দিতে যাচ্ছি না। সেটাতো আমি করবো না, তা পরিষ্কার।’

সূত্র : আল জাজিরা, ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য