Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের সাথে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ করল লেবানন

ইসরাইলের সাথে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ করল লেবানন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ইসরাইলের সাথে শান্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ শেষ হয়ে যাওয়া উপলক্ষে শুক্রবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন। মিশেল আউন বলেন, ‘ইসরাইলি শত্রুর সাথে শান্তির কোনো প্রশ্নই ওঠে না।’

ভূমধ্যসাগরের পানিসীমা নির্ধারণের বিষয়ে তেল আবিবের সাথে বৃহস্পতিবার প্রেসিডেন্ট আউনই এক চুক্তি সই করেন। এ সত্ত্বেও লেবানন কেন ইসরাইলের সাথে শান্তি চুক্তি করবে না- এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, পানিসীমা নির্ধারণের আলোচনা ছিল বিষয়ভিত্তিক এবং আমেরিকার মধ্যস্থতায় ওই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মিশেল আউন আরো বলেন, পানিসীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে মূলত যুদ্ধ এড়াতে এবং লেবাননের স্বার্থ ও স্থিতিশীলতার জন্য এটি জরুরি ছিল।

তিনি বলেন, পানিসীমা নির্ধারণ নিয়ে যে চুক্তি সই হয়েছে তা থেকে ইসরাইল বেরিয়ে যেতে পারবে না।

গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবানন মার্কিন মধ্যস্থতায় আলাদা আলাদাভাবে একটি চুক্তি সই করে। এরপর চুক্তির কাগজ জাতিসঙ্ঘের কাছ হস্তান্তর করা হয়। গত ১২ বছর ধরে পরোক্ষ আলোচনার পর এ চুক্তি সই হলো। স্বাভাবিক নির্বাচনি প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মিশেল আউন আগামীকাল (রোববার) ক্ষমতা ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য