Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলে হামলার জন্য নেতানিয়াহু দায়ী : হামাসের ভিডিওতে বন্দি নারী

ইসরাইলে হামলার জন্য নেতানিয়াহু দায়ী : হামাসের ভিডিওতে বন্দি নারী

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যেখানে তিন নারী বন্দিকে দেখা গেছে। তারা ক্ষুব্ধ হয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে বন্দি বিনিময়ের জন্য আহ্বান জানিয়েছেন।

একই সাথে তারা ৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেন।

ভিডিওটি হামাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছিল। এর মাধ্যমে হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডের হাতে বন্দি নারীরা প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী হামাসের আক্রমণ ঠেকাতে এবং যুদ্ধবিরতি কার্যকর করে আটকদের উদ্ধারে ব্যর্থ বলেও অভিযোগ ওই তিন নারীর।

ওই তিন নারী হলেন ইয়েলেনা ট্রোপানোভ, ড্যানিয়েল অ্যালোনি এবং রিমন কির্শট।

ট্রপানোভকে তার মা, তার ছেলে এবং তার ছেলের বান্ধবীর সাথে ৭ অক্টোবর কিবুতজ নির ওজ থেকে আটক করা হয়। ঘটনার সময় তার স্বামী নিহত হন।

রিমন কির্শটকে তার স্বামীর সাথে কিবুতজ নিরিম থেকে আটক করা হয়েছিল।

এছাড়া ড্যানিয়েল অ্যালোনিকে তার মেয়ে, তার বোন, তার দেবর ও তার দুই ভাতিজিসহ নির ওজ থেকে আটক করা হয়েছিল।
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য