Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইল-ফিলিস্তিনকে ডেকেছে জর্ডান, আপত্তি হামাসের

ইসরাইল-ফিলিস্তিনকে ডেকেছে জর্ডান, আপত্তি হামাসের

জর্ডানের আকাবা শহরে রোববার ইসরাইল-ফিলিস্তিন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ সম্মেলনে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

জর্ডানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ সম্মেলনে ইসরাইল ও ফিলিস্তিন ছাড়া যুক্তরাজ্য ও মিসরসহ আরো কয়েকটি দেশের প্রতিনিধি দলও অংশগ্রহণ করবে। এতে ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট উত্তরণের পথ ও পন্থা খোঁজার চেষ্টা করা হবে। যেন উভয় দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।

এ সম্মেলনকে স্বাগত জানিয়েছে ইসরাইলের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি সংগঠন ফাতাহ। দলটি এ সম্মেলনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনি মানুষের কল্যাণ ও গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সম্মেলন।

তবে হামাস বলেছে, এ সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর করা ইসরাইলের অপরাধ ঢাকার চেষ্টা করা হচ্ছে।

এ সময় হামাসের পক্ষ থেকে দেশটির অন্যান্য সংগঠনকেও সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সূত্র : আলজাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য