Sunday, June 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইল ২০২২ সালে ৯৫৩টি ফিলিস্তিনের কাঠামো ভেঙে ফেলেছে : ইইউ

ইসরাইল ২০২২ সালে ৯৫৩টি ফিলিস্তিনের কাঠামো ভেঙে ফেলেছে : ইইউ

ইসরাইলি কর্তৃপক্ষ গত বছর অধিকৃত পশ্চিম তীরে ৯৫৩টি ফিলিস্তিনের কাঠামো ভেঙে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার আনাদুলু নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ইইউ জানিয়েছে, ২০১৬ সাল থেকে রেকর্ড করা জরিপে এটি সর্বোচ্চ ধ্বংসের ঘটনা।

বিবৃতিতে বলা হয়েছে, ৮০ শতাংশেরও বেশি ভেঙে ফেলা কাঠামো পশ্চিম তীরের এরিয়া সি-তে অবস্থিত। যে এলাকা ইসরাইলের সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। এ এলাকা থেকে প্রায় ১ হাজার ৩১ ফিলিস্তিনিকে স্থানচ্যুত করা হয়েছে।

ইসরাইল ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মধ্যে ১৯৯৫ সালে অসলো চুক্তির অধীনে পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীরকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল। এলাকাগুলো এ, বি ও সি নামে পরিচিত।
সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য