Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার মৃত্যু

ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার মৃত্যু

ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক সদস্য।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, আগুন দেওয়ার সময় তাঁকে ‘ফ্রি ফিলিস্তিন বা ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে স্থানীয় সময় গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই সেনাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার তিনি মারা যান।

বিমানবাহিনীর ওই সদস্য ২৫ বছর বয়সী অ্যারন বুশনেল বলে জানা গেছে। তিনি টেক্সাসের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে।

এর আগে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি।

মার্কিন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধে নিজেকে জড়াতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য