Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে হামাস : ইরান

ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে হামাস : ইরান

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরানে ইরানের চিফ অব স্টাফ মোহাম্মাদ বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৈঠকে বাঘেরি বলেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে ফিলিস্তিন ইস্যু ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম প্রধান কৌশল ও লক্ষ্য।’গণমাধ্যমের খবর অনুসারে, ইরানি কমান্ডার ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘অনন্য’ বলে প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে।

যুদ্ধে হামাসের লক্ষ্যের কথা উল্লেখ করে বাঘেরি বলেন, আমেরিকানরা যদি ইহুদিবাদী সরকারকে সহায়তা না করতো, তাহলে এতদিনে নিশ্চিতভাবে তাদের পতন ঘটতো।

হানিয়াকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা ফিলিস্তিনি জনগণের বাণী বিশ্বের কানে পৌঁছে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য