Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সহায়তা বিল পাসের আহ্বান বাইডেনের

ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সহায়তা বিল পাসের আহ্বান বাইডেনের

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সহায়তা বিল মার্কিন সংসদে পাস করানোর আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি টেলিফোন আলোচনায় ইসরায়েলের জন্য এই সহায়তা বিল পাসে কংগ্রেস নেতাদের আহ্বান জানান।রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, বাইডেনের সঙ্গে ওই ফোনালাপে ছিলেন ফক্স নিউজকে বলেছেন- তার দল ‘ইসরায়েলের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা’ বোঝে এবং তিনি এই সপ্তাহে সহায়তা বিলের প্যাকেজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বাইডেন প্রশাসন গত ফেব্রুয়ারি থেকে ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের জাতীয় নিরাপত্তা সম্পূরক ব্যয় প্যাকেজ পাস করার জন্য রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউসকে চাপ দিচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য