Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গাজায় ইসরাইলি গণহত্যার বড় সমালোচক লুলা। এ বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। এ ছাড়া ইসরায়েলে লুলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে এ কথা বলেছেন তিনি। কারণ, গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইয়েকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। সেই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরাইল। ইতোমধ্যে ছোট এ উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

সূত্র : এপি, আল-জাজিরা  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য