Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসলামী অর্থনীতিবিদ নেজাতুল্লাহ সিদ্দিকীর মৃত্যু

ইসলামী অর্থনীতিবিদ নেজাতুল্লাহ সিদ্দিকীর মৃত্যু

বিশ্ববিখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ও ভারতীয় মুসলিম বুদ্ধিজীবী ড. মোহাম্মদ নেজাতুল্লাহ সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলিম সংগঠনগুলো গতকাল শনিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইসলামী অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় তিনি ১৯৮২ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।


ড. সিদ্দিকী ভারতের বিখ্যাত আলীগড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি ইসলামী অনন্য সব গবেষণাকর্ম উপহার দিয়েছেন। দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক প্রধান জাফরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ড. সিদ্দিকী যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন। অবসর গ্রহণের পর তিনি সেখানে অবস্থান করতেন। তিনি ছিলেন উর্দু ও ইংরেজি ভাষায় দক্ষ একজন লেখক। ৬৩টি বই এবং ১৭৭টি প্রকাশনা আছে। তাঁর বইগুলো আরবি, ফারসি, তুর্কি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, থাইসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর সর্বাধিক পঠিত বই হলো Banking Without Interest বা সুদমুক্ত ব্যাংকিং। ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বইটির ২৭টি সংস্করণ বের হয়েছে। পৃথিবীর ২২০ প্রকাশনা প্রতিষ্ঠান বইটি প্রকাশ করেছে। তিনি ছিলেন মুসলিম উম্মাহর জন্য স্তম্ভস্বরূপ। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।

ড. মোহাম্মদ নেজাতুল্লাহ সিদ্দিকী ১৯৩১ সালে ভারতে জন্মগ্রহণ করেন এবং রামপুর ও আজমগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। এরপর আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং জেদ্দায় অবস্থিত সেন্টার ফর রিসার্চ ইন ইসলামিক ইকোনমিকসের গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস ইউনিভার্সিটির নেয়ার ইস্ট স্টাডিজের শিক্ষক এবং জেদ্দায় অবস্থিত ‘দ্য ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটউট অব দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ভারত, সৌদি আরব ও নাইজেরিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ের পিএইডি সুপারভাইজর এবং বিশ্বের একাধিক একাডেমিক জার্নালের সম্পাদক ছিলেন। আলীগড় বিশ্ববিদ্যালয় তাকে ‘অ্যামিরেটস প্রফেসর’ ঘোষণা করে।

আল্লাহ তাঁর জীবনের ভালো কাজগুলো কবুল করে নিন। আমিন।

সূত্র : দ্য হিন্দুস্তান গেজেট ও উর্দু পয়েন্ট ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য