Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরই-কমার্স প্রতিষ্ঠান সরাসরি নিতে পারবে না পণ্যের মূল্য

ই-কমার্স প্রতিষ্ঠান সরাসরি নিতে পারবে না পণ্যের মূল্য

পরিচালনা নির্দেশিকা-২০২১’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা’ এড়ানোর উদ্দেশ্যে কিছুসংখ্যক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান নিজস্ব ব্যাংক হিসাবে গ্রাহকদের থেকে পণ্য ও সেবামূল্যের অগ্রিম অর্থ সরাসরি গ্রহণ করছে। তাই ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সরকারের নির্দেশনা অমান্য করে ডিজিটাল ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কোম্পানি বা কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে পণ্য ও সেবামূল্যের অগ্রিম অর্থ সরাসরি জমা বা গ্রহণ করা যাবে না। ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত ট্রানজেকশন প্রোফাইলের যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে। পাশাপা?শি লেনদেনের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেন পরিচালনা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশাবলি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক নির্দেশনায় জানায়, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের পণ্য বা সেবা বুঝিয়ে না দিয়ে বিক্রয়মূল্য পাবে না। নিত্যপ্রয়োজনীয় জরুরি পণ্য পাঁচ দিন ও অন্যান্য পণ্য বা সেবার মূল্য পরিশোধ হবে সাত দিনের মধ্যে। তবে এ ক্ষেত্রে অবশ্যই ক্রেতা পণ্য হাতে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাবে অর্থ পরিশোধ হবে।

দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরগুলো (পিএসও) ডিজিটাল কমার্স লেনদেনের ক্ষেত্রে পণ্য-সেবার বিপরীতে গ্রাহকের পরিশোধ করা অর্থ কীভাবে ই-কমার্স প্রতিষ্ঠান (মার্চেন্ট) পেমেন্ট করবে তার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ক্রেতাদের স্বার্থ নিশ্চিত করতে ই-কমার্স ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য