Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউইঘুর মুসলিমদের সমর্থনে বাংলাদেশে প্রতিবাদ

উইঘুর মুসলিমদের সমর্থনে বাংলাদেশে প্রতিবাদ

ঐতিহাসিক ডোপ্পা দিবস

ঐতিহাসিক ডোপ্পা দিবস উপলক্ষে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশের খেলাফত আন্দোলন পৃথকভাবে প্রতিবাদ সভা এবং মানববন্ধন করেছে। উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতনের প্রতিবাদস্বরূপ শুক্রবার (৫ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আহসানের সভাপতিত্বে আলোচনা ও প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের আমীর-ই-শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

প্রধান অতিথি বলেন, চীন বারবার মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে, তবুও সারা বিশ্ব এ ব্যাপারে চুপ। আন্তর্জাতিক সংস্থাগুলো চীনের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। শুধুমাত্র মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছে বলেই কি চীন বারবার পার পেয়ে যাচ্ছে?

এ সময় খায়রুল আহসান বলেন, চীনের স্বৈরশাসক উইঘুর নাগরিকদের রক্ত দিয়ে তার আসন পাকাপোক্ত করেছেন। তবে সারা বিশ্বের এখন জেগে ওঠার সময় এসেছে। জাতিসংঘ বিল পাসের মাধ্যমে উইঘুরদের নিজেদের স্বাধীনতা প্রদান করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য