Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউড়োজাহাজ ও স্যাটেলাইট ক্রয়: প্রধানমন্ত্রীর প্যারিস সফরে চূড়ান্ত চুক্তির আশা

উড়োজাহাজ ও স্যাটেলাইট ক্রয়: প্রধানমন্ত্রীর প্যারিস সফরে চূড়ান্ত চুক্তির আশা

ফ্রান্সসহ তিন দেশের মালিকানাধীন এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার পাশাপাশি একই প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত প্যারিস সফরের সময় এ নিয়ে চূড়ান্ত চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদী ফ্রান্স।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুঁই তাঁর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্কের বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক নানা বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফরাসি রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্কের কৌশলগত সহযোগিতায় মহাকাশ ও আকাশপথে সংযুক্তি, প্রতিরক্ষা এবং অন্তর্জাল ও সাইবারসংক্রান্ত বিষয়গুলো রয়েছে।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ ও স্যাটেলাইটের বিষয়ে শেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মারি মাসদুপুঁই বলেন, ‘গত ছয় মাসে এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশে এসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের প্রত্যাশা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন প্যারিস সফরে এসব বিষয় নিয়ে চুক্তি চূড়ান্ত হবে। আমাদের দেওয়া প্রস্তাবটাই সবার সেরা। এ কারণেই আমরা বেশ আশাবাদী।’

মারি মাসদুপুঁই জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এই মুহূর্তে প্যারিস সফর করছেন।

প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের কাছে দাসল্ট রাফালে জঙ্গি বিমান বিক্রির বিষয়ে কয়েক বছর ধরে আলোচনা করছে ফ্রান্স। এ নিয়ে জানতে চাইলে ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীপক্ষ ও প্রতিরক্ষা বাহিনীর মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। বাংলাদেশে জঙ্গি বিমান বিক্রির ব্যাপারে আমরা বেশ আশাবাদী। তবে গোপনীয়তার কারণে এ নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’

ফরাসি রাষ্ট্রদূত জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতেই রয়েছে বাংলাদেশ। আবার অভিযোজনের ক্ষেত্রেও এগিয়ে। তাই এ ক্ষেত্রে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতার জন্য ফ্রান্স ইউরোপের অন্য অংশীদারদের যুক্ত করেছে। বাংলাদেশকে এ ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। সহায়তার জন্য বাংলাদেশকে ১০০ কোটি ইউরোর হ্রাসকৃত ঋণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য