Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তর আফগানিস্তানে প্রায় ৮০ জন স্কুলছাত্রী বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে

উত্তর আফগানিস্তানে প্রায় ৮০ জন স্কুলছাত্রী বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে

উত্তর আফগানিস্তানে দুটি আলাদা হামলায় প্রায় ৮০ জন স্কুলছাত্রী তাদের প্রাইমারি স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার এ কথা জানিয়েছেন স্থানীয় এক শিক্ষা কর্মকর্তা।

২০২১-এর আগস্টে তালেবান ক্ষমতায় এসে নারী এবং কিশোরীদের অধিকার এবং স্বাধীনতায় হস্তক্ষেপ করার পর এ ধরনের ঘটনা প্রথম বলে ধারণা করা হয়।

ক্লাস সিক্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। চাকরি এবং জনসমক্ষে নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওই শিক্ষা কর্মকর্তা বলেন, যে ব্যক্তি বিষ প্রয়োগের জন্য দায়ী, তার কোনো ব্যক্তিগত ক্ষোভ আছে, তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

শনি এবং রোববার সার-এ-পুল প্রদেশে এসব ঘটনা ঘটে।

প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মাদ রাহমানি বলেন সাংচারাক জেলায় প্রায় ৮০ জন ছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়। তিনি জানান, ওই সব ছাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা সবাই এখন ভালো আছে।

বিভাগীয় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, ক্ষুব্ধ কেউ একজন ওই হামলার জন্য তৃতীয় পার্টিকে অর্থ দিয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য