Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তর প্রদেশে মুসলিম বিধায়কের সংখ্যা বৃদ্ধি

উত্তর প্রদেশে মুসলিম বিধায়কের সংখ্যা বৃদ্ধি

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে মুসলিম বিধায়কের সংখ্যা বেড়ে ৩৬ জনে উন্নীত হয়েছে। গত নির্বাচনে মুসলিম বিধায়ক ছিলেন ৩৪ জন। গত বৃহস্পতিবার ১৮তম প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশ করলে এই তথ্য বেরিয়ে আসে।

উত্তর প্রদেশের মোট আসন ৪০৩টি।

সেই হিসাবে মুসলিম বিধায়কের হার ৮.৯৩ শতাংশ। রাজ্যের জনসংখ্যার ২০ শতাংশের বেশি মুসলিম। তবে নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
নির্বাচনে সমাজবাদী পার্টির (এসপি) হয়ে ৬৪ জন, বিএসপির হয়ে ৮৮ জন, কংগ্রেসের হয়ে ৭৫ জন এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমের হয়ে ৬০ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে এসপির মুসলিম প্রার্থীরাই সবচেয়ে ভালো ফল করেন। এর পরই বিএসপি ও এআইএমআইএমের প্রার্থীদের অবস্থান।

বিজনেস স্ট্যান্ডার্ড ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য