Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরউত্তর লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২১

উত্তর লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২১

উত্তর লেবাননে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ ব্যক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী শিয়া ইসলামপন্থী হিজবুল্লাহকে টার্গেট করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় উত্তর লেবাননের আইতুত নামক একটি খৃস্টান অধ্যুষিত এলকার আবাসিক ভবনে আঘাত হেনেছে ইসরাইলের বোমা। স্থানীয়রা জানিয়েছে, তেল আবিবের হামলার ফলে একটি বাস্তুচ্যুত পরিবার ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিল। ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বৈরুত সহ লেবাননের সর্বত্র কোনরকম করুণা ছাড়াই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল। 

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১৭০০ লেবানিজ প্রাণ হারিয়েছেন।  গত সপ্তাহে ইসরাইলি বিমান হামলার বেশিরভাগই আঘাত হেনেছে সংখ্যাগরিষ্ঠ শিয়া অধ্যুশিত দক্ষিণাঞ্চলে এবং পূর্বে বেকা উপত্যকায়। এ অঞ্চলটিতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে। 

এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরাইলের এই হামলায় খৃস্টান অধ্যুষিত এলাকার ওই আবাসিক ভবনটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে মরদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছেন। ওই সময় আহত ব্যক্তিদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লেবাননের সেনাবাহিনী। ইসরায়েলি হামলায় গ্রামটির প্রবেশপথে আগুন ধরে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য