Monday, May 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

উত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘ডেলি মিরর’-কে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এর আগে দেশটিতে কারফিউ জারি করা হয়েছিল। তাতেও ক্ষুব্ধ জনতা শান্ত না হওয়ায় এবার জরুরি অবস্থা জারি করা হলো।

এ প্রসঙ্গে রাজাপাকসে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে, গ্রেফতার এবং সন্দেহভাজনদের আটক করতে এই কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ তার বাসভবনের সামনে বিক্ষোভে শামিল হন। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। পরিস্থতি সামাল দিতে প্রাথমিক ভাবে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে বাধ্য হয় প্রশাসন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য