Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইউক্রেন-ইরাক যুদ্ধের তুলনায় ইসরাইল গাজায় বেশি হত্যা করেছে

ইউক্রেন-ইরাক যুদ্ধের তুলনায় ইসরাইল গাজায় বেশি হত্যা করেছে

ইউক্রেন ও ইরাকের যুদ্ধে নিহত মানুষের অনুপাতের তুলনায় গাজার জনসংখ্যার একটি বড় অংশকে হত্যা করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আলবানিজ বলেন, ইসরাইলের সামরিক বাহিনী ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজার জনসংখ্যার এক দশমিক এক শতাংশকে হত্যা করেছে। যেখানে ইউক্রেন ও ইরাক যুদ্ধে যথাক্রমে শূন্য দশমিক দুই শতাংশ এবং শূন্য দশমিক আট শতাংশ জনসংখ্যা নিহত হয়েছে।

তবে আলবানিজ কোনো উৎস উদ্ধৃত করেননি।

তিনি বলেন, ‘এই শতাব্দীতে কোনো যুদ্ধ গাজায় ইসরাইলের নির্মূল অভিযানের কাছাকাছি আসেনি।’
সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য