গত 8 ডিসেম্বর ইসরাইলি সামরিক বাহিনীর উদ্ধারের সময়ই নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে পণবন্দী ২৫ বছর বয়সী সাহার বারুচ।
বুধবার ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এ কথা জানিয়েছে।
তবে ইসরাইলি বাহিনী নিশ্চিত বা অস্বীকার করেনি যে আইডিএফের হাতে কিংবা উদ্ধার প্রচেষ্টায় তিনি নিহত হয়েছিলেন। আইডিএফের দাবি, উদ্ধার প্রচেষ্টার এক দিনের মধ্যে হামাস তাকে হত্যা করেছে।
এর আগে, ৯ ডিসেম্বর হামাসের হেফাজতে থাকা বারুচকে মৃত্যু ঘোষণা করা হয়। দক্ষিণ ইসরায়েলে হামাসের আগ্রাসনের সময় ৭ অক্টোবর তাকে পণবন্দী করা হয়েছিল এবং প্রায় দু’মাস তাকে জীবিত রাখা হয়েছিল।
কিভাবে বারুচের মৃত্যু হয়েছে তা ব্যাখ্যা করেনি আইডিএফ।
আজ অবধি, অভিযানের মাধ্যমে পণবন্দীদের একমাত্র ওরি মেগিডিশকে উদ্ধার করেছে আইডিএফ। এছাড়া নভেম্বরে বন্দী চুক্তিতে অন্য ৮১ জনকে ফিরেয়ে দেয়া হয়েছে।
এখানো হামাসের হাতে পণবন্দী রয়েছে ১৩০ জন।
সূত্র : জেরুসালেম পোস্ট
