Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসএকটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!!

একটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!!

সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয়


باب مَا يُسْتَعَاذُ مِنْهُ فِي الصَّلاَةِ ‏


وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ، – قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ، – حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ‏”‏ ‏.‏

নাসর ইবনু আলী আল জাহযামী, ইবনু নুমায়র, আবূ কুরায়ব, যুহায়র ইবনু হারব (রহঃ) ….. আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কেউ যখন (সালাতে) তাশাহহুদ পড় তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। এ বলে দুআ করবেঃ “আল্লহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযা-বি জাহান্নাম ওয়ামিন আযা-বিল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-তি ওয়ামিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল”– (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনাহ থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি )। (ইসলামী ফাউন্ডেশন ১২০০, ইসলামীক সেন্টার ১২১১)

  • এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

১। এই চারটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করার দোয়াটির দ্বারা আল্লাহর নিকটে মানুষের বিনয়, অভাব, অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয়।

২। তাশাহহোদের শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা মুস্তহাব।

৩। এই হাদীসটির দ্বারা দাজ্জালের ফেতনা, পরীক্ষা ও অমঙ্গলের বিষয়টি প্রমাণিত হয়। আর আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সর্বাপেক্ষা বড় ফেতনা হবে সেই দাজ্জালের ফেতনা; কেননা মহান আল্লাহ সেই দাজ্জালকে এমন শক্তি দান করবেন, যাতে সে ফেতনা ও অমঙ্গল সৃষ্টি করতে সক্ষম হবে।

৪। প্রকৃত পক্ষে কবর বলতে, বারজাখ জগতে রূহ অবস্থানের স্থানকে বুঝানো হয়। আবার কোনো কোনো সময় কবর বলতে কোনো ব্যক্তিকে দাফন করার স্থানকেও বুঝানো হয়। তবে প্রার্থনাকারী যখন এই প্রার্থনাটি করে

اَللَّهُمَّ! إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ..

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি কবরের শাস্তি হতে”।

তখন এই প্রার্থনার দ্বারা বারজাখ জগতের শাস্তিকে বুঝানো হয়। যে শাস্তি মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার দিবস পর্যন্ত নির্দিষ্ট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য