Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়া••• একটি ক্ষুদ্র পর্যবেক্ষণ !!!!! •••

••• একটি ক্ষুদ্র পর্যবেক্ষণ !!!!! •••

*** ফেইসবুকের মদদে আমার ক্ষুদ্র পর্যবেক্ষণে এ পর্যন্ত যতোটুকু দেখলাম তাতে এমন একটি চরম আধুনিকতার যুগেও বানোয়াট কাহিনী বয়ানকারী বক্তাদের সংখ্যা কোনভাবেই কমছেনা ! বরং বেড়েই চলেছে ! এর পেছনে মূল কারণ হিসেবে গবেষণা করে যা’ পেলাম …… হারামে আরাম বেশী ! সাধারণ অজ্ঞ শ্রোতাদের সাপোর্ট বেশী ! মালকড়ি উপার্জনের সুযোগ বেশী ! মুরিদের সংখ্যা বেশী ! এতোটা Develop হলো যে, এখন পীর/ মুরিদের চুমাচুমি পর্যন্ত দেখতে হচ্ছে দর্শকের চেয়ারে বসে !!!!

*** বানোয়াট কাহিনী বয়ানকারীদের তালিকায় প্রথম স্হানে যথাক্রমে রয়েছেন আমাদের সমস্ত বেরেলভী সম্প্রদায় ।
অত:পর কওমীদের একটি বিশাল গ্রুপ ! এরা পীর- মুরিদের খেলায় বিভোর ! নিত্য – নতুন বানোয়াট কাহিনী ডেলিভারী দিয়ে রাতারাতি মালদার হয়ে যাচ্ছে ! এসব বানোয়াট কাহিনী তাঁদের ঈমান/ আক্বীদার সাথে শক্তভাবে জোট বেঁধেছে !!!
সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো জামায়াতে ইসলাম সমর্থীত আলেমগণ ! তাঁদের বয়ানে গান/ বেদাত / ভুল ব্যাখ্যা অনেক ! তাঁদের মধ্যে ঢুকে পড়েছে মু’তাজিলা !

*** আমার ভাবতে অবাক লাগে যে, পবিত্র কুরআনের তাফসীর / ছহীহ হাদিসের এতোটা সংকট কবে থেকে দেখা দিলো যে, আল্লাহ ও তাঁর রসুলদের আ: প্রতি ঈমান আনয়ন / ভালোবাসা স্হাপনের জন্য বানোয়াট কাহিনীর প্রতি মুখাপেক্ষি হতে হবে ????? এ ছাড়াও কোন ধরণের বানোয়াট কাহিনী বয়ান করাও কি শরিয়ত সমর্থন করে ? ইসলাম হলো একদম pure নিখুঁত একটি ধর্মের নাম । যেখানে কোন প্রকারের আবর্জনা স্পর্শ করতে পারেনা ।

*** সকলকে আল্লাহর জন্য ভালোবাসি । কারো প্রতি আমার কোন বিদ্বেষ নেই । থাকার কথাও নয় । এখানে আমরা কেউ কারো প্রতিদ্ধন্ধি নই । যাঁর যাঁর কর্ম নিয়ে সবাই পড়ে আছি । পবিত্র কুরআনের সঠিক তাফসীর ও ছহীহ হাদিসের বয়ান করুন । আপনার মধ্যে ইলম বিদ্যমান । এই ইল্মের খামাখা অপব্যবহার করছেন কোন্ দু:খে ? বরং এই কারণে আপনার চরম দূর্বলতা প্রকাশ পাচ্ছে ! উপস্হিত বিশাল জনস্রোত আপনার কাছ থেকে একটি ভুল ম্যাসেজ গ্রহণ করছেন ! বিশ্বাস করছেন ! আর আপনি গুনাহগার হচ্ছেন ! পরকালের জবাবদিহীতা নিয়ে আপনাকে উদাসীন মনে হচ্ছে ! এসব থেকে ফিরে আসুন । আপনাদের প্রতি উদাত্ত আহবান জানাই ।

*** ২/৩ ঘন্টা ধরে চেয়ারে বসে থাকার কারিশমা না দেখিয়ে বরং একটি ছহীহ হাদিস বয়ান করে মাহফিল সমাপ্ত করুন । অনেক ভালো হবে । ৩০ মিনিট বয়ান করুন । কিন্তু বানোয়াট কাহিনীর আশ্রয় নেবেন না ! সাধারণ শ্রোতাবন্ধুরা বুঝতে না পারলেও , যাঁদের বুঝার দায়িত্ব , তাঁরা ঠিকই বুঝে নিয়েছেন ! এসব পথভ্রষ্টতা থেকে যদি ফিরে আসেন , স্বাগতম জানাবো । আর যদি নিজের বানোয়াট কাহিনী মেনে নিতে প্রস্তুত না হন এবং এসব কাহিনীতেই সন্তুষ্ট থাকেন, তা’হলে আপনার হেদায়াতের জন্য দোয়া করি । তবে আপনাদের বানোয়াট কাহিনীর ব্যাপারে একজন দাঈ হিসেবে আমার অবস্হান থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করে যাবো inshallah .

MQM Saifullah Mehruzzaman

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য