Friday, August 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএকীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে-...

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে-  আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন।

অর্থমন্ত্রী জানান, ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। বাকি অর্থ পর্যায়ক্রমে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করতে চলমান সংস্কার কার্যক্রমও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

সূত্র : যুগান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য