সময় জানতে বা জানাতে আজ আমরা নানা ধরনের ডিজিটাল ঘড়ি ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি এটা ভেবেছি, প্রাচীন ঘড়িগুলো কিভাবে চলত? দেখতে কেমন ছিল সেগুলো? কে বা কারা আবিষ্কার করেছিলেন প্রথম ঘড়ি? আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হাতঘড়িটি আবিষ্কার করেছিলেন কোনো মুসলিম বিজ্ঞানী? কিভাবে চলত অট্টালিকা আকৃতির এ ঘড়িটি?
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী চলছে তোলপাড়। অথচ আপনি কি জানেন, টিকাদান পদ্ধতি আবিষ্কারের নেপথ্যে তুরস্কের মুসলিম বিজ্ঞানীদের নাম জড়িত? এডওয়ার্ড জেনার ও লেডি মন্টেগুকে টিকাদান পদ্ধতির অন্যতম পথিকৃৎ বলা হলেও সত্য ইতিহাস হলো তিন শ বছর আগে তুরস্ক থেকে লেডি মন্টেগুর মাধ্যমে ইংল্যান্ডে সর্বপ্রথম টিকাদান পদ্ধতির ধারণা গৃহীত হয়। আকাশে ওড়ার স্বপ্ন মানুষের বহু পুরনো।
হাজার বছরের সাধনায় অবশেষে আকাশে উড়ছে মানুষ। বানাতে সফল হয়েছে অত্যাধুনিক সব বিমান-উড়োজাহাজ। নবম শতকের কর্ডোভার আব্বাস ইবনে ফিরনাস ছিলেন প্রথম মুসলিম এবং সম্ভবত প্রথম মানুষ যিনি সফলভাবে উড্ডয়ন করেছিলেন। আকাশে ডানা মেলে পাখির মতো ওড়ার নেশায় মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল তাঁর এবং এ কারণেই পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়।
মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের তালিকা শুধু এই তিন ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; এমন এমন মৌলিক সব আবিষ্কার-উন্নয়নের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদান আছে, যেসব মৌলিক আবিষ্কারের ওপর ভিত্তি করে আধুনিক সভ্যতার আবিষ্কারের সংখ্যা হাজারের ঘর পেরিয়ে লাখের ঘরে পৌঁছেছে। বিশ্ব সভ্যতার নেপথ্যে মুসলিম সভ্যতার অবদানের ইতিহাস জানতে, আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং আবিষ্কার ও উন্নয়নের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদানের শিকড়সন্ধানী ইতিহাস পড়তে আজই সংগ্রহ করতে পারেন প্রফেসর সেলিম টি এস আল-হাসসানি রচিত ন্যাশনাল জিওগ্রাফিক থেকে প্রকাশিত 1001 Inventions : The Enduring Legacy of Muslim Civilization নামের বিশ্ববিখ্যাত গ্রন্থের বাংলা অনুবাদ গ্রন্থ ‘মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার। ’ বাংলা ভাষায় গ্রন্থটি অনুবাদ করেছেন অনুবাদক মিরাজ রহমান এবং ব্যবস্থাপনা ও উন্নয়ন বিশেষজ্ঞ মো. আবুল বাশার। রকমারি.কম, বইবাজার.কম, বইফেরী.কম ও ওয়াফিলাইফ.কমসহ দেশের বিভিন্ন অনলাইন বুকশপে এবং বাংলাবাজার ও বায়তুল মোকাররমের ইসলামী বইয়ের দোকানগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। সরাসরি সুলতানস থেকে বইটি কিনতে কল করুন ০১৮১০ ০১১১২৫ নম্বরে অথবা অর্ডার করুন www.facebook.com/sultaansworld পেজে। বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা। অসংখ্য ঐতিহাসিক দুর্লভ ও বিরল ছবি সংবলিত ৩৮০ পৃষ্ঠার বৃহৎ কলেবরের গ্রন্থটি প্রকাশ করেছে সুলতানস।
