Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএক মাসেরও কম সময়ে একই মসজিদে ৬ জনের ইসলাম গ্রহণ

এক মাসেরও কম সময়ে একই মসজিদে ৬ জনের ইসলাম গ্রহণ

নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত লন্ডনের লিউয়িশাম মসজিদে অন্তত ছয়জন ইসলাম গ্রহণ করেছেন।

রোববার আলজাজিরা মুবাশির জানিয়েছে, ছয়জনের সর্বশেষজন গত শুক্রবার ইসলাম গ্রহণ করেন।

জুমার দিন মসজিদের আঙিনায় অনেক মানুষের উপস্থিতিতে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণকারী ওই ব্যক্তির নাম লয়েড। তিনি ১০ বছর ইসলাম নিয়ে বিস্তর গবেষণার পর শুক্রবার মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন।

মসজিদের টুইটার একাউন্ট থেকে জানানো হয়, ছয়জনের চারজনই গত সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন।

মসজিদের টুইটার একাউন্টে ওই ছয়জনের ইসলাম গ্রহণের ভিডিও প্রকাশ করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। পুরুষরা হলেন- লয়েড, তেজায়, আহমেদ এবং মনিক ও হান্নাহ। সেখানে একজনের নাম উল্লেখ করা হয়নি।

সূত্র : আলজাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য