Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমার্চ মাসে গার্লস স্কুল খুলে দেয়া হবে : অসলোয় তালেবান পররাষ্ট্রমন্ত্রী

মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেয়া হবে : অসলোয় তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিদল নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন।

নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হেনরিক টোন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলো তুলে ধরেছেন। এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আসন্ন বসন্তে (চলতি বছরের মার্চের শেষভাগে) আফগানিস্তানের হাইস্কুল ও কলেজ পর্যায়ের মেয়েদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেয়া হবে।

মঙ্গলবারের বৈঠকের পর নরওয়ের অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইগল্যান্ড বলেছেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ দেয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানের গার্লস স্কুলগুলো বন্ধ করে দিয়ে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

তবে মেয়েদের স্কুল খুলে দেয়ার প্রতিশ্রুতি এর আগেও তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ দিয়েছিলেন। তবে তিনি তখন কোনো সময়সীমা ঘোষণা করেননি এবং তার প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

নারীদের শিক্ষা ও চাকরির অধিকারসহ আরো কিছু বিষয়ে আন্তর্জাতিক সমাজের সাথে তালেবান সরকারের মতবিরোধ রয়েছে। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও এই সরকারের সাথে অনেক দেশই বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য