Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএক মুসলিম ছেলে আমায় বাঁচিয়েছিল: মমতা

এক মুসলিম ছেলে আমায় বাঁচিয়েছিল: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) বাঁকুড়ার শালতোড়ায় এক নির্বাচনী জনসভায় নিজের রাজনৈতিক জীবনের অতিত টেনে বলেছেন, এক মুসলিম ছেলের বদৌলতেই আমি এখনো বেঁচে আছি। তিনি বলেছেন, রাজনীতির প্রথমদিকের কোনো একদিন কলকাতা শহরের পার্শ্ববর্তী এলাকা গার্ডেনরিচে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মমতা বললেন, ‘আমায় যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলতে চাওয়া হয়েছিল, তখন একটা ছেলে ছুটে এসেছিলেন। গুলি আমার কপালের লাগার পরিবর্তে তার হাতে লেগেছিল। আমি বেঁচে যাই। সেই ছেলেটার নাম আখতার। বাড়ি গার্ডেনরিচে।’

মমতা আরও বলেন, ‘আমার মা তখন বেঁচেছিলেন। বিশ্বাস করুন, আমার মায়ের সঙ্গে মায়ের বিছানায় ছয় মাস ঘুমিয়েছিলেন আখতার। এটাই আমাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য